ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে মৎস্য কর্মকর্তাদের ওপর হামলা
সুগন্ধা নদী, নলছিটি, ঝালকাঠি
22.61060, 90.26780
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টো, ২০২৬, ১০:০০ AM
ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে জেলা মৎস্য বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাসসহ সাতজন আহত হন।